ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ ১৫ লক্ষ ৪০ হাজার টাকাসহ গ্রেফতার ৭

  • Reporter Name
  • Update Time : ১১:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১০ Time View

নরসিংদী জেলার শিবপুর উপজেলায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গোয়েন্দা  তথ্যের ভিত্তিতে উপজেলার মদিনা জুট মিলস সংলগ্ন কারারচর ও জাঙ্গাইলা এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি জামাল উদ্দিন খোকাসহ ০৭ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শিবপুর থানার কারারচর গ্রামের মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা আক্তার (২৪), জাঙ্গাইলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুকুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)

এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগজিন, দুটি শটগানের কার্তুজ, ফেন্সিডিলসহ দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শিবপুর মডেল থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী  ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান এ তথ্য নিশ্চিত করেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন  পুলিশ সুপার, নরসিংদী মো: আবদুল্লাহ্‌-আল-ফারুক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ ১৫ লক্ষ ৪০ হাজার টাকাসহ গ্রেফতার ৭

Update Time : ১১:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬