ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

৮০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁলেন ইলন মাস্ক

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ Time View

ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৮০০ বিলিয়ন বা ৮০ হাজার কোটি ডলার ছাড়াল। মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স তাঁরই কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সএআই অধিগ্রহণ করার পর এই মাইলফলক তৈরি হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের হিসাবে, এই চুক্তিতে যৌথ কোম্পানির মূল্যায়ন দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ ট্রিলিয়ন বা ১ লাখ ২৫ হাজার কোটি ডলার। ফলে মাস্কের সম্পদ বেড়েছে ৮৪ বিলিয়ন ডলার- মোট সম্পদমূল্য বেড়ে হয়েছে রেকর্ড ৮৫২ বিলিয়ন বা ৮৫ হাজার ২০০ কোটি ডলার। চুক্তির আগে মাস্কের হাতে স্পেসএক্সের আনুমানিক ৪২ শতাংশ মালিকানা ছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

৮০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁলেন ইলন মাস্ক

Update Time : ০৭:৩০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬