ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ঘুরে দাঁড়ানোর গল্প বলেন রোজিনা

  • Reporter Name
  • Update Time : ০৮:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১০ Time View

গণমাধ্যম দুনিয়ায় পডকাস্ট নতুন চমক সৃষ্টি করে চলেছে। রোজই নিত্যনতুন খবর মিলছে। তাতে নতুন সংযোজন হলেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। নতুন বছরে প্রথম বর্ষপূর্তির দিনেই আইজ অন ইউটিউব চ্যানেলে আসছেন সোনালি দিনের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। আজ সোমবার প্রথম বর্ষপূর্তির রাত ১০টায় উন্মুক্ত হবে রোজিনাকে নিয়ে তৈরি সেলিব্রিটি পডকাস্ট স্টার ডায়েরির প্রথম পর্ব।

এই বিশেষ পর্বটি উপস্থাপনা করেছেন আর্শিয়া। এই পর্বে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ে আবার ঘুরে দাঁড়ানোর গল্প বলেছেন রোজিনা। সবাইকে আইজ অন স্টুডিওর ইউটিউব চ্যানেলে এই বিশেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে রোজিনা বলেছেন, নিজের জীবনের গল্প বলতে গিয়ে নিজেকে আবার আবিষ্কারের আনন্দ পেলাম। নায়িকা হওয়ার অনুপ্রেরণা বলেছেন তিন কিংবদন্তি অভিনেত্রী কবরী, শাবানা ও ববিতার কথা। অভিনয়ে এসে  এক সময় যাদের সঙ্গে একই কাতারে উঠে এসেছিলেন রোজিনা।
২০২৫ সালের ১২ জানুয়ারি যাত্রা শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম আইজ অন স্টুডিও নামের ইউটিউব চ্যানেল। দুই ঈদসহ বছরজুড়ে এই চ্যানেলে রীতিমতো তারকার মেলা বসেছে নানাবিধ শোয়ের মাধ্যমে।
যাত্রার পর থেকে আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে চমক দেখিয়ে প্রথমবারের মতো সলো পডকাস্টে হাজির হন দেশীয় সিনেমার দুই দিকপাল আলমগীর ও সোহেল রানা। আমি আলমগীর নামের নয় পর্বের পডকাস্ট প্রচার হয়েছে প্রথম বছরের শুরু থেকেই। পডকাস্ট আমি সোহেল রানার প্রচার এখনো চলছে। পাঁচ পর্বে কিংবদন্তি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘ঝন্টু টকস’ প্রচার হয়েছে এই চ্যানেলে।

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও প্রথমবারের মতো পডকাস্টে বসেন পাঁচ পর্বের ‘অপুর পাঁচালী’ শো নিয়ে। জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ‘আঁখির গল্প’ পডকাস্টের সাত পর্বে জীবনের গল্পের ঝাঁপি খোলেন। সমসাময়িক বিষয় নিয়ে প্রচার হয়েছে পডকাস্ট উইথ সৈকত সালাহউদ্দিনের সতেরোটি পর্ব। ‘আঁখির গল্প সিজন টু’-এর প্রথম পর্বে আঁখি আলমগীরের অতিথি হয়ে আসেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী।
সেলিব্রেটি পডকাস্ট শো স্টার ডায়েরিতে তারকার মেলা বসেছে প্রথম বছরে। নানা শোতে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, বুবলী, তমা মির্জা, বাঁধন, রুনা খান, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ প্রমুখ। শোগুলো উপস্থাপনা করেন সৈকত সালাহউদ্দিন, সমৃদ্ধি ও আর্শিয়া।
সিনিয়র সাংবাদিক তুষার আদিত্যের উপস্থাপনায় ‘স্ট্রেইট কাট তুষার’ পডকাস্ট শোতে হাজির হন কুসুম সিকদার ও মন্দিরা চক্রবর্তী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

ঘুরে দাঁড়ানোর গল্প বলেন রোজিনা

Update Time : ০৮:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬