ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত

  • Reporter Name
  • Update Time : ০৮:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৮ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ জন আনসার সদস্য আহত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের একটি বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে পৈরতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান ফোর লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ১১ জন আনসার সদস্য আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেল এর অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত

Update Time : ০৮:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫