ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৭ Time View

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

বৈঠকে উপস্থিত দলগুলোর প্রতিনিধিরা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে আলোচনা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক অনুষ্ঠিত

Update Time : ০৩:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫