ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

  • Reporter Name
  • Update Time : ০২:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি বলেন, এ বিজয় বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। একইসঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এক্সে দেয়া ওই পোস্টে মোদি লিখেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ জয়ে নেতৃত্ব দেয়ায় তিনি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।

মোদি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারত সমর্থন অব্যাহত রাখবে। একইসঙ্গে তিনি বলেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছেন তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সফলভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার প্রেক্ষাপটে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা এক বার্তায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায়। একই সঙ্গে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির নেতা তারেক রহমানকেও শুভেচ্ছা জানানো হয়েছে।

দূতাবাসের প্রকাশিত বার্তায় বলা হয়, সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণ অভিনন্দনের দাবিদার। পাশাপাশি বিএনপি ও তারেক রহমানের ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানানো হয়।

বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার যে অভিন্ন লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

নির্বাচন-পরবর্তী সময়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার মধ্যে মার্কিন দূতাবাসের এই বার্তা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

Update Time : ০২:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬