ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
ছয় বছরে তিন গুণ সম্পত্তি, সিনেমাপ্রতি কত পারিশ্রমিক নেন সারা প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আইজেনকোটের পক্ষে ৬০, নেতানিয়াহু ৪৬ ইসরায়েলে নির্বাচন তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দ্বীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গণভোটের রায় নিয়ে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান এবার জার্মানিতে জেন-জি বিক্ষোভ সহিংস, দোকানপাটে লুটপাট জামায়াত জোটের লংমার্চ গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে প্রশ্ন ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ টঙ্গীতে ইয়াবা তৈরির ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ১ দেশে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু ১ ডিসেম্বর ময়মনসিংহে সংস্কৃতি প্রতিমন্ত্রী জাপানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দ্বীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ Time View

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রোববার রাজধানীর উত্তরখান থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, থানায় পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা দ্বীপকে জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের জন্য দ্বীপকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে কে এম তাহসিফ সাউরিকে ডেকে নিয়ে বাইরে যান দ্বীপ। পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসছে। পরে মরদেহের সুরতহাল তৈরির সময় পরনের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। তিনি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি বলে জানা যায়।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, তাহসিফের পরিচয় শনাক্তের পর তার মৃত্যুর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন হিসেবে দ্বীপকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হয়।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দ্বীপের সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় গত শুক্রবার দিবাগত রাতে তাহসিফের বাবা এনায়েতুল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরখান থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলায় দ্বীপকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

ছয় বছরে তিন গুণ সম্পত্তি, সিনেমাপ্রতি কত পারিশ্রমিক নেন সারা

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দ্বীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

Update Time : ০৪:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬