ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ পালন জাসদের স্কুলছাত্রী হত্যার রহস্য কাটেনি, তিনজন গ্রেপ্তার আইনশৃঙ্খলা খুলনায় চাঁদার জন্য এক মাসে চার স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলা প্রকাশ্যে চায়নিজ কুড়াল হাতে এলেন পাঁচ যুবক, মুহূর্তে তছনছ ডায়াগনস্টিক সেন্টার প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬ বিশ্বব্যাংকের রিপোর্ট বাংলাদেশের বিদেশি ঋণ ১০ বছরে তিন গুণ স্থানীয় নির্বাচনেও ১১ দলের জোট চান মামুনুল হক নয়াপল্টনে প্রধানমন্ত্রী গণতন্ত্রকামী মানুষকে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না পরাজিতরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে লিবিয়ায় নিয়ে জিম্মি মুক্তিপণ আদায়কারী ও হুন্ডি চক্রের ৩৪ জনের সম্পদ জব্দ কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, তিন বছরে প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য

ইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলার দাবি রাশিয়ার

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১ Time View

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় সামরিক-শিল্প খাত, জ্বালানি ও পরিবহন অবকাঠামোর বিভিন্ন স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর চালানো এ হামলায় কিয়েভের নর্দার্ন ব্রিজ, মেরিডিয়ান কারখানা এবং কয়েকটি বিদ্যুৎ ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিয়েভের নর্দার্ন ব্রিজ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অস্ত্র, সামরিক সরঞ্জাম ও যানবাহন পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। এ ছাড়া মেরিডিয়ান কারখানায় ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। হামলায় কারখানাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রুশ কর্তৃপক্ষ আরও জানায়, কিয়েভ অঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্র, একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং গোলাবারুদ তৈরির কারখানায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া ঝিতোমির অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও আঘাত হেনেছে রুশ বাহিনী।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, কৃষ্ণ সাগরে একটি কার্গো জাহাজেও হামলা চালানো হয়েছে। রাশিয়ার দাবি, জাহাজটিতে ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম ও দ্বৈত ব্যবহারের উপযোগী পণ্য পরিবহন করা হচ্ছিল।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার রাতের হামলায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, নর্দার্ন ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাজধানীতে আবাসিক ভবন ও একটি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, কিয়েভে অন্তত ছয়জন আহত হয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ পালন জাসদের

ইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলার দাবি রাশিয়ার

Update Time : ০৩:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬