ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
টেকনাফ-উখিয়া সীমান্তে ৩০ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২ দুধ কলা একসঙ্গে খাওয়া কি ঠিক? সেমিতে ব্যাটিং ধস, পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল যুবারা ইরানে হামলা নিয়ে বিরোধে জড়ালেন নেতানিয়াহু-আইজেনকোট জিরা-এলাচের বেড়েছে, কমছে শীতের সবজির দাম ব্যাংক ও পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ জিয়াউর রহমানের অর্থনৈতিক নীতি অনুসরণ করলে দেশ আরও গতিশীল হবে: ইসমাইল জবিউল্লাহ জুলাইয়ের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১-এ ন্যায্য জ্বালানি রূপান্তরে পাঁচ দফা প্রস্তাব বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের

ইরানে হামলা নিয়ে বিরোধে জড়ালেন নেতানিয়াহু-আইজেনকোট

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২ Time View

ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সংক্রান্ত নিরাপত্তা ব্রিফিং নিয়ে গাদি আইজেনকোটের সঙ্গে তাঁর বিরোধ সামনে এসেছে। দেশটিতে সরকার গঠনের জন্য সম্প্রতি আইজেনকোটকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

নির্বাচন পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে জরুরি পরিস্থিতি ছাড়া নিরাপত্তা বাহিনীকে ব্যবহার না করার বিষয়ে সম্প্রতি নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকোট। এর মধ্যেই খবর প্রকাশ হয়, নিরাপত্তা প্রধানদের আপত্তি উপেক্ষা করে ইরানে সামরিক অভিযান চালাতে চাইছেন নেতানিয়াহু। এর পরিপ্রেক্ষিতে বুধবার প্রধানমন্ত্রীর কাছে থেকে নিরাপত্তা ব্রিফিং পাওয়ার আবেদন করেন আইজেনকোট।

ব্রিফিং পাওয়ার ব্যবস্থা করতে আইজেনকোট অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপও চেয়েছেন। তাঁর যুক্তি, প্রেসিডেন্ট তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। দেশে বর্তমানে কোনো বিরোধীদলীয় নেতাও নেই। সুতরাং তাঁকে এখন নিয়মিত ব্রিফিং ও গোয়েন্দা মূল্যায়নের তথ্য দেওয়া উচিত।

আইজেনকোটের অভিযোগ, ব্রিফিংয়ের সময়সূচি নির্ধারণে তাঁর দল প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর তিনি অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো সামরিক পদক্ষেপের আগে যথাযথভাবে অনুমোদনের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য এটি অপরিহার্য।

আইজেনকোটের চিঠির জবাবে নেতানিয়াহু বলেছেন, ‘ইয়াশার পার্টির প্রধান জাতীয় নিরাপত্তাকে রাজনীতিকরণের চেষ্টা করছেন। এ ধরনের বিষয় প্রকাশ্যে আলোচনা করা উচিত নয়।’ প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, ভীতি ও বিভেদ না ছড়িয়ে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত।

নেতানিয়াহুর দপ্তর আরও বলেছে, নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনার জন্য আইজেনকোটের চিঠিটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। এটি জাতীয় নিরাপত্তা ইস্যুতে রাজনীতি টেনে আনার একটি অপচেষ্টা।

প্রধানমন্ত্রীর দপ্তরের এসব বক্তব্যের জবাব দিয়েছেন আইজেনকোট। তিনি বলেন, প্রথা মেনে সরকারি চ্যানেলের মাধ্যমে অভিযানের তথ্য পাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন।

এদিকে নিরাপত্তা প্রধানদের আপত্তির বিষয়ে গত মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে একটি ইসরায়েলি গণমাধ্যম। এতে বলা হয়, ইরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিতে চাইছেন, আবারও সেটির বিরোধিতা করেছেন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। একই ধরনের পদক্ষেপের বিষয়ে তিনি নির্বাচনের আগেও বিরোধিতা করেছিলেন।

উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে আইজেনকোট ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

টেকনাফ-উখিয়া সীমান্তে ৩০ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২

ইরানে হামলা নিয়ে বিরোধে জড়ালেন নেতানিয়াহু-আইজেনকোট

Update Time : ০৩:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬