ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
রয়টার্সের প্রতিবেদন বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা হজম ভালো রাখতে সহায়ক তিন মসলার পানীয় ইসরায়েলের গণহত্যা ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে গাজা নতুন বছরে ইরানে আবার হামলার ইঙ্গিত ট্রাম্পের সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রুমিন ফারহানা বললেন বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি প্রধানমন্ত্রী-এনসিপি বৈঠক এবারের লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপির ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ লুটপাট ও আগুনের শিকার পরিবারগুলো আতঙ্কে আছে

বিজ্ঞান মঙ্গলের শিলায় মিলল পানির প্রমাণ

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ Time View

পৃথিবীতে পাওয়া মঙ্গলগ্রহের সবচেয়ে প্রাচীন শিলাগুলোর একটি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ‘টেগাজা ০০১’ নামে এই উল্কাপিণ্ডটি মঙ্গলগ্রহের প্রাথমিক ইতিহাস সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে। জানা গেছে, প্রায় ৪১০ কোটি বছর আগেই মঙ্গলগ্রহের ভূত্বকে পানির প্রভাব পড়েছিল। অন্তত তাই বলছে সামনে আসা প্রমাণ।

গোলাপি আভাযুক্ত উল্কাপিণ্ডটির রাসায়নিক গঠন আগে পরীক্ষা করা মঙ্গলগ্রহের অন্যান্য নমুনার তুলনায় বেশ আলাদা। বিজ্ঞানীরা বলছেন, এর মাধ্যমে লাল গ্রহটির এমন একটি অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাস জানার সুযোগ তৈরি হয়েছে, যেখান থেকে আগে কোনো নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

নমুনাটি নিয়ে যে গবেষণা হয়েছে, সেটির পরিচালক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যাসিডেনার নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গ্রহবিজ্ঞানী ইয়াং লিউ। ২৯ অক্টোবর বিজ্ঞান সাময়িকী সায়েন্সে প্রকাশিত গবেষণাটি সম্পর্কে তিনি বলেন, ‘এটি অত্যন্ত বিরল ও প্রাচীন একটি মঙ্গলগ্রহের উল্কাপিণ্ড। এর মাধ্যমে মঙ্গলগ্রহের প্রাথমিক ভূত্বক ও ম্যান্টল সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। সেই সময় পৃথিবীতে প্রাণের উদ্ভব মাত্র শুরু হচ্ছিল।’

বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলগ্রহের অভ্যন্তরীণ স্তর ম্যান্টল থেকে উৎপন্ন গলিত শিলা বা ম্যাগমা থেকেই এই উল্কাপিণ্ডের সৃষ্টি। পরবর্তী সময়ে সেই ম্যাগমা শীতল হয়ে গ্রহটির বাইরের ভূত্বকের অংশে পরিণত হয়।

ইয়াং লিউ বলেন, নমুনাটির রাসায়নিক বৈশিষ্ট্য থেকে বোঝা যায়, এটি মঙ্গলগ্রহের এমন একটি ভূত্বকীয় অঞ্চল থেকে এসেছে, যেখানকার শিলা নিয়ে বিজ্ঞানীরা আগে গবেষণার সুযোগ পাননি। পশ্চিম আফ্রিকার দেশ মালির লবণাক্ত সমতল ভূমি তেগাজা থেকে উল্কাপিণ্ডটির নামকরণ করা হয়েছে। ২০২২ সালে সেখানে উল্কাপিণ্ড অনুসন্ধানকারীরা এটি খুঁজে পান।

বিজ্ঞানীদের ধারণা, কোনো গ্রহাণু বা ধূমকেতু মঙ্গলগ্রহে আঘাত হানার সময় সৃষ্ট প্রচণ্ড অভিঘাতে শিলাটি গ্রহের পৃষ্ঠ থেকে মহাকাশে ছিটকে পড়ে। তবে এটি কবে পৃথিবীতে এসে পড়েছিল, তা নিশ্চিতভাবে জানা কঠিন। ইয়াং লিউয়ের মতে, নমুনাটির পৃষ্ঠের বৈশিষ্ট্য দেখে ধারণা করা যায়, আবিষ্কারের আগে এটি কিছু সময় মরুভূমির পরিবেশে পড়ে ছিল।

গবেষণায় সরাসরি যুক্ত না থাকা যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের পৃথিবী ও গ্রহবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ম্যাথিউ জেঙ্গে বলেন, মঙ্গলগ্রহ থেকে নতুন কোনো উল্কাপিণ্ড পাওয়া সব সময়ই আনন্দের বিষয়। তবে এই নমুনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এটি গ্রহটির সবচেয়ে প্রাচীন উল্কাপিণ্ডগুলোর একটি। এমনকি পৃথিবীতে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া যে কোনো শিলার চেয়েও এটি পুরোনো।

প্রাথমিক পরীক্ষায় টেগাজা ০০১-এর বয়স যে এত বেশি, তা বোঝা যায়নি। এমনকি নমুনাটি নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত থেকেও প্রায় সরে এসেছিলেন ইয়াং লিউ। তিনি জানান, প্রথম যখন তাঁকে নমুনাটি পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়, তখন এটিকে শেরগোটাইট শ্রেণির উল্কাপিণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ইয়াং লিউ আগে বেশ কয়েকটি শেরগোটাইট নিয়ে গবেষণা করেছিলেন। পৃথিবীতে পাওয়া মঙ্গলগ্রহের উল্কাপিণ্ডের প্রায় ৯০ শতাংশই এই শ্রেণির। সাধারণত এগুলোর বয়স ৬০ কোটি বছরের কম।

তবে শেষ পর্যন্ত টেগাজা ০০১ নিয়ে গবেষণা করতে রাজি হন তিনি। নমুনাটি পরীক্ষা করতে গিয়ে দেখতে পান, এতে জিরকন নামে এক ধরনের স্ফটিক রয়েছে। গলিত শিলা ঠান্ডা হয়ে কঠিন হওয়ার সময় এই স্ফটিক তৈরি হয়। লিউ বলেন, ‘জিরকনকে এক ধরনের সময়ের ক্যাপসুল বলা যায়। এর মাধ্যমে কোনো শিলার গঠনের সময়কাল অত্যন্ত নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব।’ খবর সিএনএনের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

রয়টার্সের প্রতিবেদন বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা

বিজ্ঞান মঙ্গলের শিলায় মিলল পানির প্রমাণ

Update Time : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬