ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিরোনামঃ
শিশু নিহানের বাম হাতটি কেটেই ফেলতে হলো রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড ইউএনও অফিসে বিএনপি নেতার বিরুদ্ধে নারীর অভিযোগ বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হলেন লিটন দাস এনসিপির ওপর সরকার ‘সন্ত্রাসী’ লেলিয়ে দিয়েছে: জামায়াতে ইসলামী ইরাকের ৭ প্রদেশে সৌদি ও যুক্তরাষ্ট্রের হামলা লক্ষ্য ইরানসমর্থিত মিলিশিয়ারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানালেন বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গা ফিরিয়ে নেবে মিয়ানমার বন্ডে আন্তর্জাতিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে চায় সরকার করণীয় নির্ধারণে কমিটি গঠন উত্তরাধিকারীদের আদালতে মামলা দ্য স্পন্দন লিমিটেডের মালিকানা নিয়ে দ্বন্দ্ব ‘রক্তিম’ আন্দোলনে ছাত্র-জনতা, পতনের মুখে সরকার সান্তোসে অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ

চট্টগ্রামে নালায় পড়ে প্রাণ গেল তিন বছরের মোস্তাকিমের

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৬ Time View

চট্টগ্রামের রাউজানে নালায় পড়ে স্রোতে ভেসে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ মোস্তাকিম ওই এলাকার মোহাম্মদ পারভেজ হোসেনের বড় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মোস্তাকিমের দাদা আনোয়ার হোসেন স্থানীয় একটি দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় পরিবারের অজান্তে দাদার পেছনে পেছনে বেরিয়ে যায় শিশুটি। একপর্যায়ে বাড়ির পাশের সড়কের পাশে থাকা পানির নালায় পড়ে যায় সে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে নালায় পানির প্রবল স্রোত ছিল। স্রোতে ভেসে শিশুটি পাশের কৃষিজমিতে জমে থাকা পানিতে গিয়ে পড়ে। পরে সড়ক দিয়ে যাওয়া এক সিএনজিচালিত অটোরিকশার চালক বিষয়টি দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দীন বলেন, ‘বৃষ্টির পানির স্রোতে শিশুটি নালা থেকে কৃষিজমির হাঁটু পানিতে গিয়ে পড়ে। সেখানেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।’

ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার বলেন, ‘নালায় পড়ে শিশুটি ভেসে যায়। পরে কৃষিজমিতে জমে থাকা পানির মধ্য থেকে তাকে উদ্ধার করা হয়। পরিষদে যাওয়ার পথে আমার গাড়িতে করে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

শিশু নিহানের বাম হাতটি কেটেই ফেলতে হলো

চট্টগ্রামে নালায় পড়ে প্রাণ গেল তিন বছরের মোস্তাকিমের

Update Time : ০১:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬