ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

তেঁতুলিয়ায় কমছে তাপমাত্রা, ভোরে দেখা মিলছে কুয়াশার

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১ Time View

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোরে ঘন কুয়াশা ও হালকা শীতের অনুভূতি থাকলেও সূর্য ওঠার পর বাড়ছে গরম। এতে সকালে শীত আর দিনের বেলায় উষ্ণ আবহাওয়ার মুখোমুখি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে দাঁড়ায় ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন গতকাল সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় চা-শ্রমিক চাঁদনীয়া জানান, খুব ভোরে চা-পাতা তুলতে গেলে কুয়াশা দেখা যায়। ঠান্ডার কারণে শীতের পোশাক পরে কাজে যেতে হয়। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গরম বাড়তে শুরু করে।

পঞ্চগড় জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিনের তুলনায় তেঁতুলিয়ায় তাপমাত্রা কমেছে। আগের দিনগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও আজ মঙ্গলবার সকাল ৬টায় ১৮ দশমিক ৮ এবং সকাল ৯টায় ১৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে এসেছে। পর্যায়ক্রমে তাপমাত্রা আরও কমতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

তেঁতুলিয়ায় কমছে তাপমাত্রা, ভোরে দেখা মিলছে কুয়াশার

Update Time : ১০:৫৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬