ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একে একে তিনজনের মৃত্যু পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা ট্রাম্পের নতুন শুল্ক হুমকি চীনের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ফের বাণিজ্য যুদ্ধের শঙ্কা মানবতাবিরোধী অপরাধ জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক: অ্যাটর্নি জেনারেল উচ্চশিক্ষার রূপরেখা তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অধ্যক্ষ সম্মিলন শনিবার মিমির বাগদান ও আইনি বিয়ে আজ, ডিসেম্বরে পাহাড়ে মূল আয়োজন সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল মুস্তাফিজের নারী ফুটবলে নতুন চমক চাঁদপুর স্পোর্টিং ক্লাব বিকল্প আইনি পথে নতুন শুল্ক আরোপের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল মুস্তাফিজের

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

আইপিএলে সাকিব আল হাসানের পর মুস্তাফিজুর রহমান ছিলেন বাংলাদেশের মুখ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের গত আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু রাজনীতির শিকার হওয়ায় গেলবার আইপিএলে খেলা হয়নি তার। নিরাপত্তার কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছিল কেকেআর। তাকে ইস্যু করেই ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ।

বর্তমানে দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়ায় মুস্তাফিজ আইপিএল খেলতে আগ্রহী ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বাঁহাতি এই পেসারের নাম পাঠানো হয়েছিল। তার আগ্রহের বিষয়টি প্রকাশ হওয়ার পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নতুন করে বিতর্ক সৃষ্টি হওয়ার ভয় থেকে শেষ পর্যন্ত আইপিএলের মিনি নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়ে থাকতে পারেন টাইগার পেসার।

মুস্তাফিজ বর্তমানে আইএল টি২০ টুর্নামেন্টে খেলছেন। এবার বিগব্যাশ, পাকিস্তান সুপার লিগেও খেলবেন তিনি। এতগুলো টুর্নামেন্টে খেলার পর আইপিএলে তাল মেলানোও কঠিন ছিল তার জন্য। নিজেকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার পেছনে এটিও একটি কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘মুস্তাফিজের নাম আইপিএল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। বিসিবির কাজ ছিল এ পর্যন্ত। বাকিটা মুস্তাফিজকে করতে হতো। তিনি ফরম পূরণ করেছিলেন কিনা বা করে থাকলে কেন সরে দাঁড়ালেন, তা জানা নেই। তবে বিতর্ক এড়াতে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন মুস্তাফিজ। আইপিএল থেকেও তাকে তালিকার বাইরে রাখতে পারে।’

আইপিএল কর্তৃপক্ষ মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিদের কাছে মিনি নিলামের জন্য ক্রিকেটারদের যে তালিকা পাঠিয়েছে, সেখানে সাকিব-মুস্তাফিজ নেই। তবে প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশের ১২ ক্রিকেটার হলেন– হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একে একে তিনজনের মৃত্যু

সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল মুস্তাফিজের

Update Time : ১১:৩৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬