ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
দরিদ্রদের ভূরিভোজে অংশ নিল ১২ হাজার লোক আইনশৃঙ্খলা খুলনা হয়ে উঠছে বাস্তবের ‘গ্যাংস অব ওয়াসিপুর’! শিশুর কাশি কমানোর ঘরোয়া উপায় রেলপথে অপতৎপরতা বড় বিপর্যয়ের শঙ্কা দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, অর্ধেক সরকারি কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’ পূর্বাচলে আজ শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী পানিবণ্টন সমস্যার সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ দরকার আলোচনা সভায় বক্তারা এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন

পানিবণ্টন সমস্যার সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ দরকার আলোচনা সভায় বক্তারা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১ Time View

নদী বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই নদী ও পানির সমস্যা দ্রুত সমাধান করতে হবে। গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে সৃষ্ট সংকট নিরসনে সরকারকে শুধু ভারতের দিকে তাকিয়ে থাকলে হবে না। এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয় উদ্যোগ প্রয়োজন। জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এ সমস্যার সমাধান করতে হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণসংহতি আন্দোলন (জিএসএ) আয়োজিত ‘ফারাক্কা চুক্তির ৩০ বছর: অভিন্ন নদীর পানিবণ্টন ও আমাদের করণী’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতনকে ভারত তার নিজের এবং তাদের ‘বাংলাদেশ নীতির পরাজয়’ হিসেবে দেখছে। দেশটির নীতিনির্ধারকদের এ অবস্থান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা কেউ চায় না। সমতা, ন্যায্যতা ও আন্তর্জাতিক বিধিবিধান মেনে দ্বিপক্ষীয় সংকটের ন্যায্য সমাধান চায় বাংলাদেশ।
গঙ্গা ও তিস্তার পানিবণ্টন চুক্তির ইস্যুতে ‘শেখ হাসিনা কার্ড’না খেলার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, এতদিন বলা হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তিস্তা চুক্তি হচ্ছে না। এখন তিনি না থাকায় ‘মমতা বন্দ্যোপাধ্যায় কার্ড’ খেলার সুযোগ নেই।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সরকারকে শুধু ভারতের দিকে তাকিয়ে না থেকে জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এ সমস্যার দ্রুত সমাধান করতে হবে।  নদী ও পরিবেশ বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী বলেন, ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক নদীবিষয়ক সনদে বাংলাদেশের অবিলম্বে স্বাক্ষর করা উচিত। গঙ্গা নদীর পানির সঙ্গে ভারত, নেপাল, চীন ও বাংলাদেশ সরাসরি সম্পৃক্ত। তাই দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয় উদ্যোগ নিয়ে সংকট সমাধান করতে হবে।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, গ্যারান্টির ধারা ও সালিশির বিধান রেখে গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে করতে হবে।
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

দরিদ্রদের ভূরিভোজে অংশ নিল ১২ হাজার লোক

পানিবণ্টন সমস্যার সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ দরকার আলোচনা সভায় বক্তারা

Update Time : ১০:৩৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬