ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
দরিদ্রদের ভূরিভোজে অংশ নিল ১২ হাজার লোক আইনশৃঙ্খলা খুলনা হয়ে উঠছে বাস্তবের ‘গ্যাংস অব ওয়াসিপুর’! শিশুর কাশি কমানোর ঘরোয়া উপায় রেলপথে অপতৎপরতা বড় বিপর্যয়ের শঙ্কা দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, অর্ধেক সরকারি কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’ পূর্বাচলে আজ শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী পানিবণ্টন সমস্যার সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ দরকার আলোচনা সভায় বক্তারা এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন

শিশুর কাশি কমানোর ঘরোয়া উপায়

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১ Time View

শিশুর কাশি হলে অনেকেই দোকান থেকে কাশির সিরাপ কিনে খাওয়ান। কিন্ত ঘন ঘন এভাবে সিরাপ খাওয়ালে ওষুধের প্রতি শিশুর শরীর খুব দ্রুত সহনশীল হয়ে উঠতে পারে। তখন ওষুধ খাওয়ালে আর কার্যকর নাও হতে পারে। শিশুর অবিরাম কাশি হতে থাকলে কার্যকর কিছু প্রাকৃতিক উপায় বেছে নিতে পারেন। এগুলো শিশুর গলা ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। যেমন-

তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিন

শিশুর কাশি হলে তাকে শুধু পানিই দেবেন না; বরং ঝোল (ব্রথ) বা হালকা গরম আপেল সিডার ভিনেগার (আপেলের রস থেকে তৈরি পানীয়)-এর মতো তরল খাবারও দিতে পারেন। এগুলো গলার কফ পাতলা করতে সাহায্য করে, ফলে শিশুর জন্য কফ বের করে দেওয়া সহজ হয়।

স্যালাইন সলিউশন ব্যবহার করা 
কাশি উপশমের আরেকটি উপায় হলো স্যালাইন সলিউশন বা লবণ-পানির মিশ্রণ ব্যবহার করে শিশুর নাসাপথ পরিষ্কার করা। এছাড়া নেজাল ড্রপও ব্যবহার করা যেতে পারে। তবে শিশু যদি এখনো নাক ঝাড়তে না শেখে, তবে ‘নেজাল সাকশন বাল্ব’ ব্যবহার করে পাতলা হয়ে যাওয়া শ্লেষ্মা টেনে বের করে দিন, যাতে শিশুর শ্বাসপথ পরিষ্কার থাকে।

কুলকুচি করা 
গলার প্রদাহ কমাতে শিশুকে লবণ-পানি দিয়ে কুলকুচি করা শেখাতে পারেন। এক গ্লাস হালকা গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে শিশুকে তা দিয়ে কুলকুচি করতে দিন। গলার অস্বস্তি কমাতে এবং কাশি উপশম করতে দিনে তিনবার এটি করা যেতে পারে।

বেবি রাব ব্যবহার করা

অনেক অভিভাবকই শিশুর বুকে ‘বেবি রাব’ (বুকের ওপর মালিশ করার মলম) ব্যবহার করে উপকার পান; এটি বুকের জমাট বাঁধা কফ  দূর করতে সাহায্য করে। আপনি চাইলে বেস অয়েল (যেমন নারিকেল তেল বা অলিভ অয়েল) এবং মোমের টুকরোর সাথে কিছু এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিজেও এমন মলম তৈরি করতে পারেন। তবে এসেনশিয়াল অয়েল ব্যবহারের আগে ভালোভাবে জেনে নিন, কারণ সব ধরনের এসেনশিয়াল অয়েল ছোট শিশুদের জন্য উপযোগী নয়।

মধু
শিশুদের কাশির ক্ষেত্রে এটি সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া প্রতিকার, কারণ এতে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল (জীবাণুনাশক) গুণাবলি রয়েছে। এই বৈশিষ্ট্যটি শরীরকে সর্দি-কাশির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। মধুর মিষ্টি ভাব মুখের ভেতর লালা নিঃসরণ বাড়িয়ে দেয়, যা নাসাপথে জমে থাকা শ্লেষ্মা বা কফ কমাতে সাহায্য করে। এক গ্লাস হালকা গরম পানিতে এক টেবিল চামচ মধু এবং সামান্য তাজা লেবুর রস মিশিয়ে নিন; সারাদিন ধরে অল্প অল্প করে শিশুকে এই পানীয়টি খেতে দিন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

দরিদ্রদের ভূরিভোজে অংশ নিল ১২ হাজার লোক

শিশুর কাশি কমানোর ঘরোয়া উপায়

Update Time : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬