ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১-এর মুকুট জিতলেন ছোঁয়া গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী সাফ খেলতে সবার আগে ঢাকায় ভুটান সিডনিতে বুয়েটিয়ানদের মিলনমেলা অনুষ্ঠিত রান্নায় কোন লবণ ব্যবহার করা স্বাস্থ্যকর ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ প্রথম গ্রিন সুকুক বন্ড আল-ইস্তিসনা সম্পদ অধিগ্রহণে অযাচিতভাবে হাজির বিদেশি কোম্পানি দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি গাজীপুরে মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রান্নায় কোন লবণ ব্যবহার করা স্বাস্থ্যকর

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২ Time View

প্রতিদিনের রান্নায় লবণ ব্যবহার করা হলেও কোন ধরনের লবণ শরীরের জন্য ভালো, তা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। বাজারে সাধারণ সাদা লবণের পাশাপাশি পিঙ্ক সল্ট, সৈন্ধব লবণ, বিট লবণ ও কেল্টিক লবণ পাওয়া যায়। এসব লবণের রং, স্বাদ ও দাম আলাদা। তবে শরীরের প্রয়োজন মেটাতে সব লবণ সমান ভূমিকা রাখে না। বিশেষ করে আয়োডিনের চাহিদা পূরণে লবণ নির্বাচনের বিষয়টি গুরুত্বপূর্ণ।

ভারতের হায়দরাবাদের ক্যান্সার সার্জন ডা. অর্জুন শঙ্করন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিভিন্ন ধরনের লবণের ব্যবহার নিয়ে পরামর্শ দিয়েছেন। লবণের রং নয়, তাতে আয়োডিন আছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের রান্নায় কোন লবণ?

ডা. শঙ্করনের মতে, প্রতিদিনের রান্নায় আয়োডিনযুক্ত সাদা লবণ ব্যবহার করা ভালো। অনেকের ধারণা, সাধারণ সাদা লবণ রাসায়নিক দিয়ে ব্লিচ করে সাদা করা হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, বিশুদ্ধ লবণ প্রাকৃতিকভাবেই সাদা। লবণ সংগ্রহ ও পরিষ্কার করার পর এতে আয়োডিন যোগ করা হয়। আয়োডিন থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে। শরীরে এর ঘাটতি হলে গলগণ্ড ও থাইরয়েডের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় আয়োডিনের অভাব শিশুর মস্তিষ্কের বিকাশেও প্রভাব ফেলতে পারে। তাই লবণ কেনার সময় প্যাকেটের গায়ে আয়োডিনযুক্ত লেখা আছে কি না, তা দেখে নেওয়া জরুরি।

পিঙ্ক সল্ট ও সৈন্ধব লবণ কতটা ভালো?

সাম্প্রতিক সময়ে পিঙ্ক সল্ট ও সৈন্ধব লবণের ব্যবহার বেড়েছে। অনেকেই মনে করেন, এসব লবণে খনিজ উপাদান বেশি থাকায় সাধারণ লবণের তুলনায় এগুলো বেশি স্বাস্থ্যকর। তবে ডা. শঙ্করনের মতে, এসব লবণে থাকা খনিজ উপাদানের পরিমাণ খুবই সামান্য। তাই বাড়তি পুষ্টির আশায় এগুলো ব্যবহার করার বিশেষ কারণ নেই। পিঙ্ক সল্ট, সৈন্ধব লবণ ও বিট লবণে আয়োডিনের পরিমাণও খুব কম। একই অবস্থা কেল্টিক লবণের ক্ষেত্রেও। ফলে প্রতিদিনের রান্নায় এসব লবণ ব্যবহার করলে শরীরের প্রয়োজনীয় আয়োডিনের চাহিদা পূরণ নাও হতে পারে। স্বাদের ভিন্নতার জন্য মাঝেমধ্যে এগুলো ব্যবহার করা যেতে পারে।

সামুদ্রিক লবণেও খেয়াল রাখতে হবে

সামুদ্রিক লবণ থেকে তৈরি হলেই তাতে পর্যাপ্ত আয়োডিন থাকবে, এমন নয়। লবণে আয়োডিন যোগ করা হয়েছে কি না, সেটি নিশ্চিত হওয়া জরুরি। এ জন্য প্যাকেটের গায়ে আয়োডিনযুক্ত লেখা দেখে লবণ কেনার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

উচ্চ রক্তচাপ থাকলে কোন লবণ?

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কম সোডিয়ামযুক্ত লবণ ব্যবহার করা যেতে পারে। সাধারণ লবণের কিছু অংশের পরিবর্তে এতে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ফলে খাবারের স্বাদ অনেকটা একই রেখে সোডিয়াম গ্রহণ কমানো সম্ভব। তবে এ ধরনের লবণ সবার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে কিডনির সমস্যা রয়েছে এমন ব্যক্তি কিংবা যারা পটাশিয়ামযুক্ত ওষুধ খান, তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কম সোডিয়ামযুক্ত লবণ ব্যবহার করা উচিত নয়।

 দিনে কতটুকু লবণ খাবেন?

কোন লবণ ব্যবহার করছেন, তার পাশাপাশি প্রতিদিন কতটুকু লবণ খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত লবণ গ্রহণ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। ডা. শঙ্করনের পরামর্শ, আচার, পাপড়সহ সব খাবার মিলিয়ে দিনে এক চা চামচের কম লবণ খাওয়া উচিত। তাই রান্নায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করার পাশাপাশি লবণের পরিমাণও নিয়ন্ত্রণে রাখতে হবে।

দামি বা রঙিন লবণ মানেই বেশি স্বাস্থ্যকর নয়। প্রতিদিনের রান্নায় আয়োডিনযুক্ত লবণ বেছে নেওয়া এবং পরিমিত লবণ খাওয়াই গুরুত্বপূর্ণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১-এর মুকুট জিতলেন ছোঁয়া

রান্নায় কোন লবণ ব্যবহার করা স্বাস্থ্যকর

Update Time : ১২:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬