ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনামঃ
ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ ভিসা জালিয়াতির অভিযোগ কানাডায় পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা প্যারিসের উপকণ্ঠে গুলির ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা বললেন মাখোঁ সংসারে সৃজনশীল বাজেট তৈরির কিছু কৌশল ত্বকের তারুণ্য ধরে রাখতে খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, স্থানীয় নির্বাচনে ভুল হবে না: জামায়াত আমির উপনির্বাচনে কারচুপির শঙ্কা সরকারকে হুঁশিয়ারি ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ মা-বাবার পর মেয়ের মৃত্যু, শেষ পুরো পরিবার পাহাড় কেটে রিসোর্ট, পার্ক ও শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি-বেসরকারি সবার নজর লালমাই পাহাড়ে হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন

সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, স্থানীয় নির্বাচনে ভুল হবে না: জামায়াত আমির

  • Reporter Name
  • Update Time : ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১ Time View

জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে জনগণ ভোট দিলেও, তার রক্ষায় দলটির দুর্বলতা ছিল মনে করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি জামায়াত নেতাদের উদ্দেশে বলেছেন, জনগণ আমাদের বলেন– ভোট আপনাদের দিয়েছিলাম, কিন্তু আপনারা তা রক্ষা করতে পারলেন না। তখন আমাদের বলতে হয়, আমাদের দুর্বলতা ছিল। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ভোট রক্ষায় যেন ভুল না হয়, তা নিশ্চিতে নেতাদের কাজ করতে বলেছেন জামায়াত আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না। সিটি নির্বাচনে দিনরাত একাকার করে কাজ করতে হবে। জাতীয় নির্বাচনের ভুলগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে। এবার এগুলোর আলোকে কাজ করলে আশা করি আর ভুল হবে না।

গতকাল শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। তিনি রুকনদের উদ্দেশে বলেন,  আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারব না। তাই প্রতি মুহূর্তে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে।

ঢাকা মহানগর জামায়াতের অতীত সাংগঠনিক পরিস্থিতির কথা তুলে ধরে দলটির আমির বলেন, একসময় ঢাকায় অবস্থা অনেক দুর্বল ছিল। ত্যাগ, কুরবানি ও পরিশ্রমের মাধ্যমে আজকের এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। আমরা বসে বসে আর তামাশা দেখব না। আমরা সংগতভাবেই প্রতিবাদ করব এবং যেখানে আমাদের সামর্থ্য হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলব।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকন পদ-পদবি নয়, জীবনের নীতি-নৈতিকতার মান। একে ক্ষমতা মনে করলে ভুল করব। সভাপতির বক্তব্যে উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকন সংখ্যা যেমন বেড়েছে, তেমনি মানের দিক থেকে উন্নত ও সুশৃঙ্খলা হতে হবে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৩ হাজারের বেশি রুকন গোপন ভোটে আমির নির্বাচন করেন। ২০২৭-২০২৮ সালের কমিটিতে আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন সেলিম উদ্দিন। সম্মেলনে বক্তৃতা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে বিষাক্ত উপাদান

সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, স্থানীয় নির্বাচনে ভুল হবে না: জামায়াত আমির

Update Time : ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬