ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
২০০ কোটি ডলারের সার্বভৌম তহবিল গঠনের প্রস্তাব আন্দোলনে অর্থায়নের অভিযোগ সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে গাজীপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪ মুশফিক-তাসকিনকে ফিরিয়ে সিলেট টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে নতুন বাস্তবতার মুখে ট্রাম্প বিরোধের জেরে বন্ধুকে হত্যা কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড ৮০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের পথে মৌসুমের প্রথম জাহাজ রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন শীতের আগমনে প্রতিদিনের খাবারে রাখুন ৬ উপাদান গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, কারখানায় ফিরছে কর্মচাঞ্চল্য

বিরোধের জেরে বন্ধুকে হত্যা কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১ Time View

কুয়েতে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত। বিরোধের জেরে বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে সাজা দেওয়া হয় তাঁকে।

গতকাল বুধবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আদালত গত মঙ্গলবার ওই রায় দেন। ওই ব্যক্তিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

কৌঁসুলিরা জানান, নিহত ব্যক্তি আসামির স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। আসামি বারবার অনুরোধ করা সত্ত্বেও সেগুলো ডিলিট করতে অস্বীকৃতি জানান ওই ব্যক্তি।

আসামি আদালতে বলেন, তাঁর বন্ধু তাঁর স্ত্রীর সম্মতি ছাড়াই তাদের বাড়িতে বেড়াতে গিয়ে ছবিগুলো তুলেছিলেন। তাঁর স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করার পর তিনি বন্ধুকে বারবার ছবিগুলো মুছে দেওয়ার অনুরোধ করেন।

আসামি বলেন, তাঁর বন্ধু ছবিগুলো ডিলিট করেননি। বরং পরে আরও ছবি পোস্ট করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায়। এই বিরোধের জেরে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন।

আইনজীবীদের দেওয়া তথ্যানুসারে, আসামি একটি ছুরি দিয়ে হত্যার পরিকল্পনা করেন এবং তাঁর বন্ধু কর্মস্থলে আছেন নিশ্চিত হওয়ার পর বাইরে কাছেই একটি জায়গায় অপেক্ষা করতে থাকেন। পরে আসামি তাঁর ওপর হামলা চালান এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বারবার ছুরিকাঘাত করেন। আদালতের কার্যক্রম চলাকালে আসামি অভিযোগ স্বীকার করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

২০০ কোটি ডলারের সার্বভৌম তহবিল গঠনের প্রস্তাব

বিরোধের জেরে বন্ধুকে হত্যা কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড

Update Time : ১০:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬