ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনামঃ
ঘন ও লম্বা চুলের জন্য খাদ্যতালিকায় রাখুন বায়োটিন সমৃদ্ধ ৭ খাবার ডালিম নাকি আপেল, হার্টের জন্য কোনটি উপকারী? ডব্লিউটিওর হিসাব এলডিসি থেকে উত্তরণে রপ্তানি কমতে পারে বছরে ৬৩৮ কোটি ডলার কর্মসংস্থান বাড়াতে ডিজিটাল কর্মকৌশল নিল বিশ্বব্যাংক যুদ্ধ শেষ করতে আলোচনা চালাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র হরমুজে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত, দুই ট্যাঙ্কারে বিস্ফোরণ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী ৫ বছরে দুর্যোগে ২৫৩৩ মৃত্যু ৬০ শতাংশই বজ্রপাতে বিজয়া দশমী আজ, বিদায়ের সুর মণ্ডপে মণ্ডপে জনস্বাস্থ্য ডেঙ্গু সংক্রমণ ২৬ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ

কর্মসংস্থান বাড়াতে ডিজিটাল কর্মকৌশল নিল বিশ্বব্যাংক

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২ Time View

কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়াতে প্রথমবারের মতো ডিজিটাল কর্মকৌশল উদ্বোধন করেছে বিশ্বব্যাংক গ্রুপ। এ কৌশলে সাশ্রয়ী ইন্টারনেট, ডিজিটাল সেবা ও দক্ষতা উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রস্তুতিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ডিজিটাল কর্মকৌশলের উদ্বোধন ঘোষণা করে সংস্থাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, আগামী ১০ থেকে ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোতে ১২০ কোটি তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছাবে। অথচ এ সময়ে এসব দেশের অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় ৪২ কোটি। এ ব্যবধান কমাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে সংস্থাটি।
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, ডিজিটাল প্রযুক্তি কর্মসংস্থান সৃষ্টি এবং সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারে। তবে এর সুফল পেতে নির্ভরযোগ্য ইন্টারনেট, সাশ্রয়ী ডিভাইস, ডিজিটাল দক্ষতা ও কার্যকর সেবার সমন্বয় প্রয়োজন। কৌশলের চারটি অগ্রাধিকার হলো– নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ, স্মার্টফোন ও ডেটার ব্যয় কমানো, ডিজিটাল সেবা ও দক্ষতা বাড়ানো এবং এআই ব্যবহারের প্রস্তুতি তৈরি করা।

নতুন কৌশলের আওতায় ইন্টারনেট অবকাঠামো সম্প্রসারণে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, স্মার্টফোন ও ব্রডব্যান্ডের ব্যয় কমানো এবং ডিজিটাল পরিচয়, অর্থ পরিশোধ ও নিরাপদ তথ্য আদান-প্রদানের ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করবে বিশ্বব্যাংক। কর্মসংস্থানসংশ্লিষ্ট ডিজিটাল প্রশিক্ষণ বাড়ানোর উদ্যোগও থাকবে। পাশাপাশি উদীয়মান বাজারের দেশগুলোতে এআই ব্যবহারের সুযোগ বাড়াতে নতুন একটি উদ্যোগ ঘোষণা করেছে বিশ্বব্যাংক গ্রুপ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

ঘন ও লম্বা চুলের জন্য খাদ্যতালিকায় রাখুন বায়োটিন সমৃদ্ধ ৭ খাবার

কর্মসংস্থান বাড়াতে ডিজিটাল কর্মকৌশল নিল বিশ্বব্যাংক

Update Time : ১১:১৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬