ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
শীতের শুরুতেই হাত-পায়ে কেন গ্লিসারিন মাখা জরুরি? কুমিল্লায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু আমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন মিমি প্রয়াত অভিনেত্রীর গাড়ি-বাড়ি, ব্যাংকের টাকা নিয়ে বিরোধ, এসব সম্পত্তির মালিক আসলে কে মার্করামকে ফিরিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকোট চীনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন সরকারকে চাপে রাখতে মাঠে নেই জামায়াত-এনসিপি জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণকে দিতে চায় সরকার: সাইমুম পারভেজ সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেটে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

চীনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বৃহস্পতিবার চীনের শেনজেন শহরে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। তিন নেতার মধ্যে এটিই হবে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মস্কো ও হোয়াইট হাউসও বৈঠকের ঘোষণা দিয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার অংশ হিসেবে গত মাসে পুতিন এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। সে সময় বিষয়টি জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতা বৈঠকে বসবেন। এর আগে বিভিন্ন সময়ে তারা পরস্পরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেও তিন নেতার একসঙ্গে বৈঠকে বসার ঘটনা এবারই প্রথম হতে যাচ্ছে।

গত বছরের অক্টোবর থেকে শি জিনপিং তিনবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের সঙ্গে ৪০ বারের বেশি সাক্ষাৎ করেছেন তিনি। অন্যদিকে, ট্রাম্প ও পুতিনও বিভিন্ন সময়ে একাধিকবার বৈঠক করেছেন। এর মধ্যে ২০২৫ সালের আগস্টে আলাস্কায় পুতিনের সফর উল্লেখযোগ্য।

সাংহাইভিত্তিক তথ্য বিশ্লেষণ ও আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান জেড-বেন অ্যাডভাইজরসের ব্যবস্থাপনা পরিচালক পিটার আলেকজান্ডার বলেন, পুতিন ও ট্রাম্পকে আলোচনার টেবিলে নিয়ে আসার সক্ষমতা শি জিনপিংকে ‘সমকক্ষদের মধ্যে প্রথম’ অবস্থানে রাখবে। মূল আলোচনা শুরুর আগেই এটি তাকে বড় ধরনের রাজনৈতিক সুবিধা দিতে পারে।

চার দিনের এশিয়া সফরে ইতিমধ্যে ওয়াশিংটন ডিসি ছেড়েছেন ট্রাম্প। সফরে ফিলিপিন্সে যাত্রাবিরতি করার কথা রয়েছে তার। তবে তিন নেতার বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি চীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

শীতের শুরুতেই হাত-পায়ে কেন গ্লিসারিন মাখা জরুরি?

চীনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন

Update Time : ০৪:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬