ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
নেশনস লিগ নতুন ৭ নম্বরের গোলে নাটকীয় জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল মেসির অবসরের পর প্রথম জয়, কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের যুক্তরাষ্ট্রের শুল্কচাপ সামাল দিতে চীনের সঙ্গে বাণিজ্য বাড়াচ্ছে কানাডা সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়াল এডিবি এবার রেজল্যুশনের আওতায় আসছে পদ্মা ব্যাংক নবান্ন উৎসব কালাইয়ে বসেছে শতবর্ষী মাছের মেলা, ৪২ হাজার টাকায় বিক্রি ২৬ কেজির কাতলা পঞ্চগড়ে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের অনুভূতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

পঞ্চগড়ে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের অনুভূতি

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ০ Time View

পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কমে বেড়েছে শীতের অনুভূতি। মেঘলা আকাশের কারণে টানা দুই দিন সূর্যের দেখা মেলেনি। তবে বুধবার সকালে সূর্যের আলো ছড়িয়ে পড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শীতের জেলা পঞ্চগড়ে  ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। এর সঙ্গে ভোরের শীতল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হয়। এতে ভোগান্তিতে পড়েন সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ। পরে সূর্যের আলো ছড়িয়ে পড়লে কিছুটা স্বস্তি ফেরে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবারের তুলনায় বুধবার দিন ও রাতের তাপমাত্রা কমেছে। সকাল পর্যন্ত ঘন কুয়াশা ছিল। টানা দুই দিন আকাশ মেঘলা থাকার পর বুধবার সকালে সূর্যের হালকা তাপ ভূপৃষ্ঠে পৌঁছায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

নেশনস লিগ নতুন ৭ নম্বরের গোলে নাটকীয় জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

পঞ্চগড়ে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের অনুভূতি

Update Time : ১১:৫৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬