ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১-এর মুকুট জিতলেন ছোঁয়া গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী সাফ খেলতে সবার আগে ঢাকায় ভুটান সিডনিতে বুয়েটিয়ানদের মিলনমেলা অনুষ্ঠিত রান্নায় কোন লবণ ব্যবহার করা স্বাস্থ্যকর ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ প্রথম গ্রিন সুকুক বন্ড আল-ইস্তিসনা সম্পদ অধিগ্রহণে অযাচিতভাবে হাজির বিদেশি কোম্পানি দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি গাজীপুরে মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন বাড়ানো গেলে সমস্যার সমাধান সম্ভব: জামায়াত আমির

  • Reporter Name
  • Update Time : ০৫:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ Time View

গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতাকে খুবই উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সব পক্ষকে সংযম প্রদর্শন করে মালিক এবং শ্রমিক উভয় পক্ষকে রক্ষায় দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা।

এছাড়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও উৎপাদনের গতি বাড়ানো গেলে সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই অবস্থান জানিয়েছেন তিনি। জামায়াত আমির লিখেছেন,  প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প কঠিন অবস্থা অতিক্রম করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে এ খাতের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো না পাওয়া জনিত কারণে তৈরি পোশাক খাত কঠিন সময় পার করছে। অন্যদিকে ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত খরচ, চিকিৎসা খরচসহ এ শিল্পে কর্মরত জনশক্তির জীবনও কঠিন সংকটের মুখোমুখি।

বিরোধীদলীয় নেতা লিখেছেন, প্রধান এই রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে খাতটি যেসব সমস্যায় জর্জরিত হয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা দূর করার জন্য সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে। যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও উৎপাদনের গতি বাড়ানো যায়, তখন এই সমস্ত সমস্যাগুলো যৌক্তিকভাবে বিবেচনায় নিয়ে সমাধান করা সম্ভব।

শফিকুর রহমান লিখেছেন, শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে। সুতরাং শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত জনশক্তি—দুটোকেই বাঁচানোর দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে। সকল পক্ষকে সংযম প্রদর্শন ও নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের সমুদয় ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যাবে। এখানে কালক্ষেপণের সুযোগ নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১-এর মুকুট জিতলেন ছোঁয়া

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন বাড়ানো গেলে সমস্যার সমাধান সম্ভব: জামায়াত আমির

Update Time : ০৫:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬