ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
মানসিক ক্লান্তি কাটাতে জাপানি পদ্ধতি ‘ফরেস্ট বাথিং’ রূপপুর থেকে জানুয়ারিতে ১১০০-১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ‘সেভেন আপ’, ভিনির হ্যাটট্রিক দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই রাতে, ভারতের দশম নাকি পাকিস্তানের প্রথম সাফ ফাইনাল পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা সোমবার গোপালগঞ্জ নিয়ে সরকারের বক্তব্য হতাশাব্যঞ্জক: জামায়াত আমির মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সরকারি কর্মকর্তাদের কেউ আ.লীগের সঙ্গে যুক্ত কি না, নজরদারিতে রাখা হচ্ছে: তথ্য উপদেষ্টা পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

মানসিক ক্লান্তি কাটাতে জাপানি পদ্ধতি ‘ফরেস্ট বাথিং’

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ০ Time View

অফিসে কাজের কাজ, পারিবারিক ঝামেলা, বাচ্চাদের পড়াশোনা -সব মিলিয়ে ব্যস্ত জীবন। কাজের ফাঁকে একটু শ্বাস নেওয়ার সময়ও নেই কারওরই। কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে কখনও কখনও হাঁপ ধরে যায়। ক্লান্তি যখন চরমে পৌঁছায়, তখন ক’দিনের জন্য কোথাও যেতে পারলে শান্তি লাগে। চাইলেই সব সময়  পাহাড়, সমুদ্র  কিংবা ঘন অরণ্যে সপ্তাহের ছুটি কাটানোর সময় মলে না। তাই, ব্যস্ততার ভিড়েই একটুখানি সবুজে ডুব দিয়ে অবসাদ ঝরানোর নতুন পদ্ধতি ‘ফরেস্ট বাথিং’।

ফরেস্ট বাথিং কী?
ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর বর্তমানের যান্ত্রিকতা মানুষকে অনেকটা খাঁচাবন্দি করে ফেলেছে। এই অস্বস্তি থেকে মুক্তি দিতেই আশির দশকে জাপানে শুরু হয়েছিল এক অভিনব চর্চা। ১৯৮২ সালে জাপানের ফরেস্ট্রি এজেন্সি প্রথম ‘শিনরিন-ইয়োকু’ বা ফরেস্ট বাথিংয়ের ধারণা আনে। জাপানি ভাষায় এর অর্থ বনের জলে স্নান। তবে এখানে পানির ছিটেফোঁটাও নেই। রয়েছে কেবল গাছের ছায়া, পাতার মর্মর আর বুনো মাটির সুগন্ধ।

যেভাবে কাজ করে এই থেরাপি
ফরেস্ট বাথিং মানে কিন্তু কোনও কঠিন পাহাড়ি ট্র্যাকিং বা ফিটনেস এক্সারসাইজ নয়। এর মূল শর্ত হল সমস্ত ডিভাইসের থেকে দূরে থাকা। পকেটের মোবাইল ফোনটা বন্ধ করে বা বাড়িতে রেখেই এই পথে হাঁটতে হয়। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মতে, প্রকৃতির দৃশ্য, শব্দ আর গন্ধের এই সচেতন অভিজ্ঞতা মানুষের মনের সমস্ত চাপ এক নিমেষে দূর করে দিতে পারে। এতে মন শান্ত হয়। চিন্তাগুলো পরিষ্কার হতে শুরু করে।

ইন্দ্রিয়ের দরজায় কড়া নাড়ে প্রকৃতি
বাড়ি কাছাকাছি কোনও পার্ক, লেকধারের চত্বর কিংবা বড় গাছঘেরা কোনও শান্ত রাস্তা খুঁজে নিন। খুব আস্তে আস্তে সেই পথ ধরে হাঁটুন। পাতার ফাঁক দিয়ে নেমে আসা রোদের ঝিলিক দেখুন। বুক ভরে মাটির গন্ধ নিন। গাছের পাতায় হাওয়ার মৃদু আওয়াজ শুনুন। প্রকৃতির এই ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করুন। দেখবেন মনে এক হালকা অনুভূতি হচ্ছে।

ব্যস্ত শহরের বুকে এক টুকরো অরণ্য
দূরে কোথাও যাওয়ার কোনও দরকার নেই। বাড়ির ধারেকাছে কোনও গাছের তলায় কয়েকটা মিনিট চুপ করে বসে থাকুন। কোনও লক্ষ্য নেই, গন্তব্যও নেই। শুধু সময়ের হিসেব ভুলে প্রকৃতির কোলে নিজেকে সমর্পণ করুন। এই সহজ অভ্যাসটিই আপনার ভেতরের আধ্যাত্মিক সংযোগকে জাগিয়ে তোলে। মন হবে শান্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

মানসিক ক্লান্তি কাটাতে জাপানি পদ্ধতি ‘ফরেস্ট বাথিং’

মানসিক ক্লান্তি কাটাতে জাপানি পদ্ধতি ‘ফরেস্ট বাথিং’

Update Time : ০৭:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬