
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার সকাল ১১টায়। শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করবেন।
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল দুটি ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট দুটি হলো eduboardresults.gov.bd (https://eduboardresults.gov.bd) এবং educationboardresults.gov.bd (https://educationboardresults.gov.bd)।
এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে লিখতে হবে: HSC Dha 123456 2026।
ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Reporter Name 



















