ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনামঃ
টঙ্গীতে ইয়াবা তৈরির ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ১ দেশে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু ১ ডিসেম্বর ময়মনসিংহে সংস্কৃতি প্রতিমন্ত্রী জাপানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন তবুও জয়ের ছবি আঁকছে বাংলাদেশ রসিকতা করে বড় বিপদে এমবাপ্পে জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ যাচ্ছেন না নাহিদ ইসলাম ও আখতার হোসেন অর্ণবের রেশ না কাটতেই সাগরে নতুন লঘুচাপ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে তাপমাত্রা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ আলোচনার দরজা খোলা রেখে যুদ্ধের প্রস্তুতি হরমুজে মাইনে আঘাত লেগে তেলের জাহাজে আগুন এইচএসসির ফল প্রকাশ সকাল ১১টায় তাহসিফের মৃত্যু হত্যা মামলা করলেন বাবা

তবুও জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২ Time View

টানা তৃতীয় দিন আলোস্বল্পতায় আগেভাগে খেলা বন্ধ হওয়ার পরও ম্যাড়মেড়ে ড্র নয়, রোমাঞ্চকর পরিণতির দিকেই এগোচ্ছে ঢাকা টেস্ট। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কত রান করলে জিততে পারবে, সে প্রশ্ন বড় হয়ে উঠেছে। অফ স্পিনার নাঈম হাসানের মতে, ২০০ রানের টার্গেট দিতে পারলে জেতা সম্ভব। তৃতীয় দিনের খেলা শেষে ১০৬ রানের লিড বাংলাদেশের। নাঈমদের প্রত্যাশা মতো আজ চতুর্থ দিন অবশিষ্ট চার উইকেটে আরও ৯৪ রান করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে টাইগাররা। উইকেটে যেভাবে স্পিন ধরছে, তাতে ওই রান করা খুব কঠিন। কারণ জাকের আলী ছাড়া স্বাগতিকদের স্বীকৃত কোনো ব্যাটার আর নেই। মিরপুরের ঘূর্ণি ফাঁদে বোলারদের নিয়ে দ্বিতীয় ইনিংসকে ৭৯ রান থেকে ১৭৩ রানে টেনে নেওয়া ভীষণ কঠিন। কারণ উইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিক্যান ও রোস্টন চেজ দারুণ বোলিং করছেন। গতকাল শুক্রবার বোলিংয়ে ছন্দ পেয়ে যাওয়ায় ক্যারিবীয় শিবিরে আত্মবিশ্বাসের পারদ ওপরে উঠতে শুরু করেছে। তাদের সহকারী কোচ আবার দিনের শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশকে দ্রুত অলআউট করে ১২৫ রানের লক্ষ্য নির্ধারণ করতে চান তারা।

এ বছর দেশের মাটিতে স্পোর্টিং কন্ডিশনে সাদা ও লাল বলের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়ার কাছে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ছাড়া বাকি সব সিরিজে সফল ছিলেন নাজমুল হোসেন শান্তরা। ওই পরিকল্পনা থেকে সরে গিয়ে ঢাকা টেস্ট খেলা হচ্ছে স্পিন উইকেটে। এই কন্ডিশনে খেলতে নেমে খেই হারান টাইগার ব্যাটাররা। সাদমান ইসলামের সেঞ্চুরির সুবাদে ২৭২ রান করা সম্ভব হয় প্রথম ইনিংসে। টসে জিতে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত দারুণ ছিল। পরে ব্যাটিং করতে হলে বিপদ ছিল শান্তদের। কারণ উইন্ডিজ স্পিন ইউনিট যথেষ্ট কার্যকর।

বাংলাদেশের বোলিং ইউনিটও পিছিয়ে নেই। উইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করা সে প্রমাণ দেয়। চার উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামে সফরকারীরা। তারা পঞ্চম উইকেট হারায় দলের ১৬২ রানে। জাস্টিন গ্রেভস ও রোস্টন চেজ ৯৯ বলে ৫১ রানের জুটি গড়ে লড়াই জমান। জশুয়া বিশপ কিছুটা এগিয়ে নেওয়ায় ২৪৫ রানে পৌঁছায় দলীয় সংগ্রহ। ওই রানে তিন উইকেট হারায় ক্যারিবীয়রা। ১০.৫ ওভারে ৩৩ রানে চার উইকেট নেন নাঈম। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল ৫৪, ত্যাগনারায়ণ চন্দরপল ৫৬, জাস্টিন গ্রেভস ৪৬ ও রোস্টন চেজ হার না মানা ৪৩ রান করেন। তবে মুমিনুল হক দুটি ক্যাচ না ফেললে ক্যারিবীয়রা আরও আগে অলআউট হতে পারত। ২৭ রানে চেজ আর ১১ রানে জশুয়াকে জীবন দেন তিনি।

বাংলাদেশ ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকে ভুল করতে থাকে। দলীয় ১ রানে ওপেনিং জুটি ভাঙে। জোসেফকে উইকেট দেন তানজিদ হাসান। আরেক ওপেনার সাদমান আউট হন ১৩ রানে। রোস্টনের অফ স্পিন বলে ‘চেজ’ করতে পারেননি তিন-তিনজন ব্যাটার। সাদমান বোল্ড, শান্ত এলবিডব্লিউ আর তাওহীদ হৃদয় ক্যাচ আউট। প্রথম দুজন পার পেলেও সমালোচকদের কাঠগড়ায় হৃদয়। টানা দুই ইনিংসে বাজে শট খেলে বোলারকে উইকেট উপহার দিয়েছেন তিনি। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের শিকার লিটন দাস ও মেহেদী মিরাজ। ৫৬ রানে ছয় উইকেট হারিয়ে টালমাটাল হয় বাংলাদেশ। খেলা বন্ধ হওয়ার আগে মুমিনুলের কনকাশন বদলি জাকের আলী ও নাঈম সপ্তম উইকেটে অবিচ্ছিন্নভাবে ২৬ রানের জুটি গড়ে বিপর্যয় ঠেকান।

আলোস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে জাকের ও নাঈম সমান ১৮ রান করেন। মূলত বৃষ্টি ও আলোস্বল্পতা বাঁচিয়ে দেয় বাংলাদেশকে। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে টানা তিন দিন আলো কম থাকার কারণে খেলা বন্ধ করতে হয়েছে। প্রথম দুই দিনের চেয়ে তৃতীয় দিন কম ওভার খেলা হয়েছে। গতকাল দুই দল মিলে খেলেছে ৬৪ ওভার। তিন দিনে খেলা হয়েছে ২০৯ ওভার। ৬০ ওভার তিন বল কম খেলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের প্রভাব আজ থাকবে না। সকাল থেকে খেলা হতে পারে ঝলমলে রোদে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

টঙ্গীতে ইয়াবা তৈরির ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ১

তবুও জয়ের ছবি আঁকছে বাংলাদেশ

Update Time : ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬