ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া আলিয়া-আরিয়ান ছাড়া তালিকায় আরও যারা আছেন লিটনের স্টাম্প উড়িয়ে দিলেন রাবাদা বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হতে যাচ্ছে মুসলিমরা রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী কেজিপ্রতি ২ থেকে ৫ ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব আলজেরীয় প্রতিষ্ঠানের লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সম্মেলনে ভূরাজনীতি ও যুদ্ধের ছায়া নেশনস লিগ নতুন ৭ নম্বরের গোলে নাটকীয় জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল মেসির অবসরের পর প্রথম জয়, কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের যুক্তরাষ্ট্রের শুল্কচাপ সামাল দিতে চীনের সঙ্গে বাণিজ্য বাড়াচ্ছে কানাডা

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৩:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

লালমনিরহাটে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো লালমনিরহাট সফর করছেন তারেক রহমান। এ সফরে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের শুরুতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।

কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া আলিয়া-আরিয়ান ছাড়া তালিকায় আরও যারা আছেন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৩:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬