ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
কক্সবাজারে পর্দা উঠল জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রেম, প্রতারণার গল্পে ‘মায়াবতী’ সিএনএনের বিশ্লেষণ ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি নতুন পাঠ্যবইয়ের অর্ধেকের বেশি ছাপা শেষ ইরান যুদ্ধের সামরিক ব্যয় বন্ধে কংগ্রেসের প্রতি মার্কিন ডেমোক্র্যাটদের আহ্বান চালের বাজার ঊর্ধ্বমুখী, সবজির দরও বাড়তি সিপিডির প্রস্তাবে আপত্তি, আরও সুনির্দিষ্ট পরামর্শ চায় বিজিএমইএ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ জেলায় বাড়ি, প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ রুহুল কবির রিজভী বললেন ভারত থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা বিরোধীদের ৭ নোটিশ, সমঝোতায় আলোচনা এড়ায় সরকারি দল

সিপিডির প্রস্তাবে আপত্তি, আরও সুনির্দিষ্ট পরামর্শ চায় বিজিএমইএ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১ Time View

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেওয়া কয়েকটি প্রস্তাবের বিষয়ে পর্যবেক্ষণ ও আপত্তি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি মনে করে, নতুন মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে আঞ্চলিক দারিদ্র্যসীমা, শ্রমিক পরিবারের সদস্য সংখ্যা, বিদ্যমান মজুরি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি।

সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে তাদের প্রস্তাবের বিষয়ে কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। গত বৃহস্পতিবার এই চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে পরিবারের সদস্য সংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তি, দারিদ্র্যসীমা ও আবাসন ব্যয়ের হিসাব নিয়ে সিপিডির প্রস্তাবের পর্যবেক্ষণ তুলে ধরার পাশাপাশি মজুরি বাড়ানোর ক্ষেত্রে শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনার দাবি জানিয়েছে বিজিএমইএ। চিঠিতে বলা হয়, এক দশকেরও বেশি সময় ধরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় সিপিডির সক্রিয় ভূমিকা তারা গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালের প্রস্তাব। এরই ধারাবাহিকতায় এবারের ন্যূনতম মজুরি নির্ধারণকে সামনে রেখে সিপিডি তাদের মূল্যায়ন উপস্থাপন করেছে। সিপিডির এই উদ্যোগকে স্বাগত। কিন্তু প্রতিবেদনের ওপর বিজিএমইএর কিছু পর্যবেক্ষণ রয়েছে।

পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নিয়ে পর্যবেক্ষণ
সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য থেকে মিডিয়ান ভ্যালু হিসেবে পরিবারের সদস্য সংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে মিডিয়ান বা গড় বিবেচনা করা যৌক্তিক হতো, যাতে সব গবেষণার ফলাফল সঠিকভাবে প্রতিফলিত হতো। আরও গুরুত্বপূর্ণ হলো, সিপিডির নিজস্ব ২০২৩ সালের তৈরি পোশাক শ্রমিক জরিপে পরিবারের গড় সদস্য সংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন এবং উপার্জনক্ষম সদস্য দুজন। অর্থাৎ, সিপিডির বুধবারের প্রেজেন্টেশন অনুযায়ী বিগত তিন বছরের ব্যবধানে শ্রমিক পরিবারের গড় সদস্য সংখ্যা বেড়েছে, অপরদিকে উপার্জনক্ষম সদস্য সংখ্যা কমেছে, যা বস্তুনিষ্ঠ বলে মনে করছে না বিজিএমইএ।

এ প্রসঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ রিপোর্ট  অনুযায়ী, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্য সংখ্যা ২০০৪ সালের ৪ দশমিক ৬৬ জন থেকে ২০১১ সালে ৪ দশমিক ৩৫ জন এবং ২০২৩ সালে ৩ দমমিক ৯৬ জনে নেমে এসেছে। পরিবারের জাতীয় গড় সদস্য সংখ্যা যখন ক্রমহ্রাসমান, তখন পোশাক শ্রমিক পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি বোধগম্য নয়।

উচ্চ দারিদ্র্যসীমা নির্ধারণে সীমাবদ্ধতা
সিপিডির প্রতিবেদনে শুধু ঢাকা শহরের উচ্চ দারিদ্র্যসীমাকে ভিত্তি ধরে সমগ্র শিল্পের জন্য মজুরির পরিমাণ নির্ণয় করা হয়েছে। অথচ ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য অনুযায়ী, ঢাকায় জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। অন্তত ঢাকা শহরাঞ্চল ও ঢাকা গ্রামাঞ্চলে এর গড় চার হাজার ৫৭৮ টাকা বিবেচনা করা যৌক্তিক হতো।

বিজিএমইএর দাবি, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা শহর এলাকার কারখানাগুলো থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ এসেছে। বাকি ৯১ শতাংশ রপ্তানি হয়েছে অন্যান্য এলাকা থেকে। ফলে শুধু ঢাকা শহরের জীবনযাত্রার ব্যয়কে ভিত্তি ধরে পুরো শিল্পের মজুরি নির্ধারণ করলে বাস্তব পরিস্থিতির প্রতিফলন নাও ঘটতে পারে।

খাদ্যবহির্ভূত ব্যয় ও আবাসন ব্যয়
সিপিডির গবেষণায় খাদ্যবহির্ভূত ব্যয় ও আবাসন ব্যয়ের হিসাব নিয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ। চিঠিতে বলা হয়েছে, সিপিডি অ্যানকার পদ্ধতি অনুসরণ করে এইচআইইএস-২০২২ এর ৪০তম পার্সেন্টাইল অনুযায়ী খাদ্য ব্যয়ের শূন্য দশমিক ৮৬৬৭ গুণ ধরে খাদ্যবহির্ভূত ব্যয় হিসাব করেছে। এর সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করা হয়েছে।

বিজিএমইএর যুক্তি, এইচআইইএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যে আবাসনসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এর সঙ্গে নতুন করে আবাসন ব্যয় যোগ করলে একই খরচ দুইবার গণনা হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সিপিডির ব্যবহৃত হিসাব পদ্ধতি স্পষ্ট করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজিএমইএ বলছে, এ ছাড়া নিম্নবর্ণিত বিষয়গুলো বিবেচনার দাবি রাখে। যেমন, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরিকে বর্তমান মূল্যে সমন্বয় করা হলেও ডিসেম্বর, ২০২৩ সালের পরে প্রদত্ত বার্ষিক ইনক্রিমেন্ট বিশেষত ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার কর্তৃক আরোপিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনায় নেওয়া হয়নি।

পর্যবেক্ষণে বলা হয়, সিপিডির প্রস্তাব কেবল এন্ট্রি গ্রেডকে কেন্দ্র করে করা হয়েছে। তবে শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরির বিষয়ে সিপিডির সুস্পষ্ট মূল্যায়ন পাওয়া যায়নি। এ ছাড়া শুধু ন্যূনতম মজুরি নয়, শিল্পের গড় ওয়েজ বিল ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশের সঙ্গে গড় মজুরি তুলনা, বাংলাদেশের জ্বালানি, সুদহার, লজিস্টিকস ও অন্যান্য কাঠামোগত সীমাবদ্ধতা এবং সর্বোপরি উৎপাদন খরচ বৃদ্ধি ও শিল্পের সক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যথেষ্ট আলোকপাত করা প্রয়োজন ছিল।

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের এ সংগঠনটি বলছে, গত তিন বছরে পোশাক খাতের উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। যখন রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। খেলাপি ঋণের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাংক সুদের হার ১২ শতাংশ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে এবং গত তিন বছরে রপ্তানি প্রণোদনা প্রায় ৭০ শতাংশ কমেছে। সব মিলিয়ে শিল্পের প্রতিযোগী সক্ষমতা চাপে রয়েছে; গত তিন বছরে বন্ধ হয়েছে ২৮৭টি কারখানা, আরও অনেক কারখানা অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে। প্রতিযোগীদের সঙ্গে মজুরি তুলনা করলে দেখা যায়, ভারত ও পাকিস্তানের সঙ্গে আমাদের গড় মজুরির ব্যবধান অনেক কম; অপরদিকে ২০১৬-২০২৬ সময়ে ন্যূনতম মজুরি বৃদ্ধিতে বাংলাদেশ সর্বোচ্চ (১৩৬ শতাংশ), ভারত ৫৯ শতাংশ, ভিয়েতনাম ৫৪ শতাংশ, কম্বোডিয়া ৫০ শতাংশ।

গ্যাস-বিদ্যুৎ সংকট, বিনিয়োগ হ্রাস, নীতির অস্থিরতা, এলডিসি উত্তরণের প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ১০-২০ শতাংশ শুল্ক বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে। ভারত ও ভিয়েতনাম ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, যেখানে এলডিসি উত্তরণের পর ইউরোপে বাংলাদেশের বাজার-সুবিধা হারানোর আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় মজুরি বৃদ্ধির সামগ্রিক প্রভাব বিবেচনায় রাখতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

কক্সবাজারে পর্দা উঠল জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের

সিপিডির প্রস্তাবে আপত্তি, আরও সুনির্দিষ্ট পরামর্শ চায় বিজিএমইএ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি

Update Time : ১০:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬