ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
কক্সবাজারে পর্দা উঠল জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রেম, প্রতারণার গল্পে ‘মায়াবতী’ সিএনএনের বিশ্লেষণ ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি নতুন পাঠ্যবইয়ের অর্ধেকের বেশি ছাপা শেষ ইরান যুদ্ধের সামরিক ব্যয় বন্ধে কংগ্রেসের প্রতি মার্কিন ডেমোক্র্যাটদের আহ্বান চালের বাজার ঊর্ধ্বমুখী, সবজির দরও বাড়তি সিপিডির প্রস্তাবে আপত্তি, আরও সুনির্দিষ্ট পরামর্শ চায় বিজিএমইএ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ জেলায় বাড়ি, প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ রুহুল কবির রিজভী বললেন ভারত থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা বিরোধীদের ৭ নোটিশ, সমঝোতায় আলোচনা এড়ায় সরকারি দল

প্রেম, প্রতারণার গল্পে ‘মায়াবতী’

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ০ Time View

প্রেম, প্রতারণা, ছদ্মবেশ আর জীবনের অপ্রত্যাশিত বাঁক নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াবতী’। নাটকটির গল্পে রয়েছে ভালোবাসার মানুষের বিশ্বাসভঙ্গ, পারিবারিক চাপ এবং নিঃস্বার্থ ভালোবাসার এক অন্যরকম সমীকরণ। আগামীকাল শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে নাটকটি।

নাটকের গল্পে মিলন তার মা ও বড় ভাই কবিরকে নিয়ে পাত্রী দেখতে যায়। মাশিয়াতকে প্রথম দেখাতেই পছন্দ হয় মিলনের। তবে একান্তে মিলনের সঙ্গে কথা বলে মাশিয়াত জানায়, সে অন্য একজনকে ভালোবাসে। তাই মিলনকে অনুরোধ করে, পরিবারের কাছে যেন সে জানায় পাত্রী তার পছন্দ হয়নি। প্রথমে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত মাশিয়াতের অনুরোধ রাখতে বিয়ের প্রস্তাব থেকে নিজেই সরে আসে মিলন।এরপর চাকরির সুবাদে মফস্বল শহরের একটি নির্জন বাড়িতে থাকতে শুরু করে মিলন। তার একাকিত্ব দূর করতে বড় ভাই কবির ‘শালুক’ নামের এক কাজের ছেলেকে বাড়িতে নিয়ে আসে। শালুকও বেশ যত্ন নিয়ে মিলনের দেখাশোনা করতে থাকে। একসময় সামনে আসে চমকপ্রদ রহস্য।

এদিকে মাশিয়াতের ভালোবাসার মানুষটি অন্যত্র বিয়ে করার খবর জানিয়ে বিয়ের কার্ড নিয়ে হাজির হয়। প্রেমিকের প্রতারণায় ভেঙে পড়ে মাশিয়াত। তখন সে উপলব্ধি করে, যে মানুষটিকে সে ফিরিয়ে দিয়েছিল, সেই মিলনই তার সম্মান রক্ষায় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছিল। এরপর দুজনের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন দীন মোহাম্মদ মন্টু। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়াবতী মেঘ’ মূলত প্রেম, প্রতারণা ও উপলব্ধির গল্প। এখানে সম্পর্কের নানা জটিলতা এবং মানুষের জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। গল্পের মধ্যে যেমন হাস্যরস ও নাটকীয়তা রয়েছে, তেমনি আছে আবেগ ও ভালোবাসার বার্তা। দর্শকেরা নাটকটি দেখতে গিয়ে শেষ পর্যন্ত একটি চমক পাবেন। আশা করছি, গল্প ও চরিত্রগুলো সবার ভালো লাগবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হোসাইন নিরব, ইফফাত আরা তিথি, সঞ্জয় রাজ, পামির খান, লিজা খানম, স্বপ্না আফরোজ, আবির খান, মারিয়া খানসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

কক্সবাজারে পর্দা উঠল জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের

প্রেম, প্রতারণার গল্পে ‘মায়াবতী’

Update Time : ১০:৩২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬