ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনামঃ
কক্সবাজারে পর্দা উঠল জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রেম, প্রতারণার গল্পে ‘মায়াবতী’ সিএনএনের বিশ্লেষণ ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি নতুন পাঠ্যবইয়ের অর্ধেকের বেশি ছাপা শেষ ইরান যুদ্ধের সামরিক ব্যয় বন্ধে কংগ্রেসের প্রতি মার্কিন ডেমোক্র্যাটদের আহ্বান চালের বাজার ঊর্ধ্বমুখী, সবজির দরও বাড়তি সিপিডির প্রস্তাবে আপত্তি, আরও সুনির্দিষ্ট পরামর্শ চায় বিজিএমইএ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ জেলায় বাড়ি, প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ রুহুল কবির রিজভী বললেন ভারত থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা বিরোধীদের ৭ নোটিশ, সমঝোতায় আলোচনা এড়ায় সরকারি দল

রুহুল কবির রিজভী বললেন ভারত থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা

  • Reporter Name
  • Update Time : ১০:২১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১ Time View

পতিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত থেকে দেশে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, এ কাজে অর্থায়ন করছে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা। গতকাল শুক্রবার বিকেলে যশোর বিডি হলে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশ এবং পুলিশ প্রশাসনের ভেতরে সক্রিয় রয়েছে। এ কারণে বিএনপি ক্ষমতায় থাকার পরও গত তিন দিনে দলের তিন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে।

যশোর জেলা বিএনপির আয়োজনে স্মরণসভায় বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

নড়াইলে বিএনপি নেতার কবর জিয়ারত
এদিকে নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতা শাহীন মোল্যা ও সোহেলের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে গতকাল শুক্রবার সকালে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় তিনি বলেন, দেশের গণতান্ত্রিকামী মানুষ, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের রক্ত এখনও ঝরাচ্ছে ফ্যাসিস্টের অনুসারীরা। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি লড়াই করেছে তারেক রহমানের নেতৃত্বে। সেভাবে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

‘মঞ্জুর গাড়িতে আওয়ামী দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগ কাপুরুষোচিত’
‘আমার বাংলাদেশ পাটি’ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই ন্যক্কারজনক ঘটনা আওয়ামী দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত ও কাপুরুষোচিত। তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রিজভী বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠী আবারও দুর্নীতি ও দুঃশাসনের স্বর্গরাজ্য ফিরে পাওয়ার আশায় দেশব্যাপী বিরোধী নেতাকর্মীসহ সাধারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চারের লক্ষে হামলা ও খুন-জখমের মাধ্যমে ত্রাস সৃষ্টি শুরু করেছে।
(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা)

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

আলোচিত

কক্সবাজারে পর্দা উঠল জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের

রুহুল কবির রিজভী বললেন ভারত থেকে আগুন সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা

Update Time : ১০:২১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬